Jennifer Lawrence Romance

Wednesday, April 13, 2016

ঢাকা এয়ারপোর্টে যাত্রী হয়রানীর প্রতিকার-১

ঢাকা এয়ারপোর্টে এসে দেখলেন আপনার বিদেশ যাওয়ার টিকেটটি ভুয়া। কেমন হবে আপনার অবস্থা? এই পরিস্থিতিতে আপনার করনীয় ই বা কি? আসুন জেনে নেই এই পরিস্থিতির মুখোমুখি হলে আমাদের করনীয় কি?
Hazrat Shahjalal International Airport


১২ তারিখ মঙ্গলবারের শাহজালাল বিমানবন্দর।  সন্ধ্যা ছয়টা কাউন্টারে এসেই অবাক হাফিজুল। মাসকাট গামী রিজেন্ট এয়ারওয়েজের গতকাল সন্ধ্যা ৭.১৭ মিনিটের আরএক্স-৭২৩ হলো তাঁর ফ্লাইট। অথচ তাঁর নামে বরাদ্দকৃত টিকেট নেই। চোখ মুখ অন্ধকার হয়ে যায় কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা হাফিজুলের। কেন নেই? এই উত্তর দিতে পারছিলেন না বিমান সংস্থার কর্তারা। পারবেনই বা কেন? তন্ন তন্ন করেও তাঁর নামে খুঁজে যখন পাওয়া গেলই না তখনই বলা হলো ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করার জন্য। ট্রাভেল এজেন্সি যথারীতি জানিয়ে দিল এয়ারওয়ায়েজের সমস্যা। অতটা চালাক না হওয়ায় বুঝতে পারছিলেন না আসলে কি করবেন হাফিজুল ইসলাম। তাঁকে সহায়তার জন্য এগিয়ে আসেন একজন। এয়ারপোর্ট ম্যাজিস্ট্রেটের একটি ফোন নম্বর দেওয়া হলো।
শাহজাল এয়ারপোর্টের ম্যাজিস্ট্রেট মুহম্মদ ইউসুফ দ্রুত রেসপন্স করলেন। এলেন। বিস্তারিত শুনেও তিনি বুঝতে পারছিলেন না আসলে সমস্যাটা কার। এয়ার ওয়েজের সমস্যা আছে কি না? ম্যাজিস্ট্রেট ইউসুফ পর্যবেক্ষণ করে দেখলেন না তাঁদের সমস্যা নেই। সমস্যাটা শেষ পর্যন্ত ধরা পড়ল। ট্রাভেল এজেন্সি যে বিষয়টা বরাবরই করে থাকে তা হলো যাত্রীদের টিকেট দেওয়ার পরেও সেটা শেষ মুহূর্তে ক্যান্সেল করে দেয়। সবার ক্ষেত্রে না। কিছু কিছু ক্ষেত্রে ট্রাভেল এজেন্সিরা এই ধরনের দান মারেন। একদানেই বেশ কিছু টাকা। যার ফলে একেবারে হয়রানির চূড়ান্ত পর্যায়ে যাত্রীদের অবস্থা পৌঁছায়। একইসাথে দোষ ঘাড়ে চাপে যাত্রীদের। 
 হাফিজুল ইসলামের সাথে প্রতারণাকারী ট্রাভেল এজেন্সির নাম ইসলামিয়া ট্রাভেল এজেন্সি। ইসলামি ট্রাভেল এজেন্সির শেখ মোহাম্মদ নাইমকে কৌশল শাহজালাল বিমানবন্দরে ডেকে আনা হয়। সেখানেই গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। যেন বুক থেকে পাথর নেমে গেল হাফিজুলের। শুধু এজেন্সির জরিমানাই হয় নি। সেখান থেকে ২৫ ভাগ মানে  ৫০ হাজার টাকাও পান।

ম্যাজিস্ট্রেট ইউসুফ জানান, সরাসরি দোষ স্বীকার করায় ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার আইনে জরিমানা ২ লাখ, যার ২৫ শতাংশ যাত্রী পাবে। আদায়কৃত জরিমানার ৫০ হাজার টাকা যাত্রী হাফিজুল ইসলাম বুঝে পেয়েছেন এবং ১ লাখ ৫০ হাজার সরাকারি কোষাগারে জমা দেয়া হয়েছে। এছাড়াও এজেন্সিটির লাইসেন্স সংক্রান্ত বিধিগত ব্যবস্থা নেয়ার অনুরোধ সম্বলিত রায়ের কপি সচিব, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় বরাবর প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

No comments:

Post a Comment