Jennifer Lawrence Romance

Friday, July 10, 2015

How you will apply for your digital passport from outside of Bangladesh

বিদেশ থেকে কিভাবে নিজেই নিজের মেশিন রিডেবল পাসপোর্ট এর জন্য আবেদন করবেন।
Digital Passport

 

প্রিয় প্রবাসী বন্ধুরা আজ আমরা জেনে নিব বিদেশে থাক অবস্থায় কিভাবে ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করব ঃ-

১। ইমেইল এড্রেস ঃ- 

অনলাইনে ডিজিটাল পাসপোর্ট এর জন্য আবেদন করার জন্য সবার প্রথম আপনার নিজের একটি ইমেইল এড্রেস থাকতে হবে। যাদের ইমেইল এড্রেস নাই তারা একটা ইমেইল এড্রেস খুলে নিবেন। 

২। জন্ম নিবন্ধন সার্টিফিকেটঃ-

 ডিজিটাল পাসপোর্ট বা (MRP) মেশিন রিডেবল পাসপোর্ট করতে হলে আমাদের অবশ্যই জন্ম নিবন্ধন সার্টিফিকেট থাকতে হবে। এবং এর জন্য আমাদের সকলকেই জন্ম নিবন্ধন বা Birth Registration করাতে হবে।
দেশের সকল ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, ক্যান্টনমেন্ট বোর্ড ও ৩৬টি দূতাবাসে বর্তমানে অনলাইন জন্ম নিবন্ধনের কাজ চলছে এবং প্রবাসে বাংলাদেশি দূতাবাস গুলোতেও এর কার্যক্রম চলছে এবং চলবে। কাজেই যারা প্রবাসে রয়েছেন তারা আপনাদের নিজ নিজ স্থানীয় দূতাবাসে গিয়েও এই জন্ম নিবন্ধন করিয়ে নিতে পারেন।

৩. পাসপোর্টের আবেদনপত্র জমা দেওয়ার জন্য এপয়েন্টমেন্ট চেয়ে ইমেইল করা ঃ-

 জন্ম নিবন্ধন করা হয়ে যাওয়ার পর আপনাকে ডিজিটাল পাসপোর্ট এর আবেদনপত্র জমা দেওয়ার জন্য আপনার নির্দিষ্ট এলাকার দূতাবাস  বা কনস্যুলেট এর কাছে এপয়েন্টমেন্ট নেওয়ার জন্য দূতাবাসের কাছে ইমেইল পাঠাতে হবে।
-নমুনা-
To
The Ambassoder
Ambessy of Bangladesh, (UK/USA or right here your present country)
Sub: Regarding the appointment for submitting the Application of Digital Passport.

Sir,
I have the honor to state that, I Md. ..............., Father name................ Passport No. ............. want to submit application for digital passport. In this regard, an appointment is required.

Therefore, you are humbly requested kindly give me a date of appointment to submit my application.

Yours sincerely,

Signature
(Md...............)
Present Passport No. ............
Date of Birth................
Birth registration No. .............
Mobile No. .................

এবার এই আবেদনপত্রটি আপনার নির্দিষ্ট এলাকার দূতাবাস কনস্যুলেট এর  ইমেইল এড্রেসে পাঠিয়ে দিন। প্রতিদিন আপনার ইমেইল চেক করবেন কারন আপনাকে দূতাবাসের পক্ষ থেকে আপনার প্রেরন করা ইমেইল এড্রেসে আপনার এপয়েন্টমেন্ট এর দিন,ক্ষণ ইত্যাদি বিষয় জানিয়ে দেওয়া হবে। এবং আপনি দূতাবাস থেকে পাওয়া ইমেইল পড়ার সাথে সাথে তাদের কাছে তার প্রতিউত্তর হিসেবে জানিয়ে দিন, যে আপনি তাদের কাছ থেকে আসা ইমেইলটি পড়েছেন এবং আপনার ডিজিটাল পাসপোর্ট এর জন্য যথা সময় দুতাবাসে হাজির থাকবেন। তারপর দূতাবাসের ডিজিটাল পাসপোর্ট বিভাগ আপনার সাক্ষাৎকার তথা এপয়েন্টমেন্টটি চূড়ান্ত করবে তাদের সেই দিনের তালিকায়।

৪। এবার আপনাকে অনলাইনে ফর্ম পূরণ করে আবেদন করতে হবে। আপনার দূতাবাসে এপয়েন্টমেন্ট যেদিন তার ৫/৭ দিন আগে এই ফর্মটি পূরণ করে রাখবেন। আপনি আবেদনপত্রটি দূতাবাস থেকে সংগ্রহ করতে পারেন অথবা এখানে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করেও পূরণ করে সঙ্গে নিয়ে যেতে পারেন।

৫। আবেদন পত্রের সাথে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবেঃ

  • পুরনকৃত আবেদনপত্রের ২ সেট কপি
  • পাসপোর্ট এর ফি (ইউরো অথবা ডলার)
  • বর্তমান মূল পাসপোর্ট এবং তার ১-৯ পাতার ফটোকপি। (যদি পাসপোর্ট থাকে)
  • পাসপোর্ট সাইজের ছবি 
  • ১৭ ডিজিট সম্বলিত জন্মসনদপত্র অথবা ১৩ ডিজিট সম্বলিত ভোটার আইডি কার্ড এর মূল কপি ও ফটোকপি।
  • ইতালিয়ান পেরমেসসো দি সৌজর্ন্য বা কার্টা ডি ইদেন্তিতার মূল কপি ও ফটোকপি। (যদি থাকে)।
 আপনার কাগজপত্র যদি সঠিক থাকে তাহলে দূতাবাসে আপনার ফিঙ্গার প্রিন্ট, স্বাক্ষর গ্রহণ ও ছবি তোলা হবে। তবে ৫ বছরের শিশুদের এই ফিঙ্গার প্রিন্ট ও ছবি তোলার প্রয়োজন নেই, তবে তাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে এপয়েন্টমেন্ট গ্রহণ করতে হবে
ব্যাস আপনার কাজ শেষ। এবার দুতাবাস থেকে মোবাইল / ফোন কল অথবা ইমেইল এর অপেক্ষায় থাকুন।  

No comments:

Post a Comment