Jennifer Lawrence Romance

Friday, July 10, 2015

Renewal of Digital Passport for NRB

NRB বা বিদেশে অবস্থানরত প্রবাসীদের পাসপোর্ট Renew করার পদ্ধতি

Passport renewal
প্রিয় NRB বন্ধুগন আপনারা যারা পাসপোর্ট নবায়ন বা Renew করতে চান। অথবা যারা এই মুহূর্তে প্রবাসে আছেন কিন্ত আপনার পাসপোর্টের মেয়াদ শেষ এবং আপনি চাচ্ছেন আপনার নিকটস্থ বাংলাদেশ দুতাবাস থেকে পাসপোর্ট নবায়ন করতে। আপনার পাসপোর্ট নবায়ন করার জন্য নিম্নলিখিত পদ্ধতি অনুসরন করতে হবেঃ-
ডিজিটাল পাসপোর্ট নবায়ন করার জন্য আপনার যে কাজ গুলো করতে হবে?
১। যার পাসপোর্ট তাকে নিজে দূতাবাসে উপস্থিত হতে হবে।
২। ডিজিটাল পাসপোর্ট এর আবেদন ফর্ম পূরণ করতে হবে। আপনি এই ফর্ম দূতাবাস থেকে সংগ্রহ করতে পারেন অথবা এখানে দেওয়া লিঙ্ক থেকে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করেও পূরণ করে সঙ্গে নিয়ে যেতে পারেন।
৩। আপনার নিকটস্থ দূতাবাসের দায়িত্বরত রাষ্ট্রদূত এর কাছে একটি দরখাস্ত নিয়ে যেতে হবে।
-নমুনা-
তারিখঃ ............

মাননীয় রাষ্ট্রদূত
বাংলাদেশ দুতাবাস
.....................।

বিষয়ঃ- ডিজিটাল পাসপোর্ট নবায়ন।

জনাব,
বিনীত নিবেদন, আমি..............., পিতা ..............., ঠিকানা...............। আমি বিগত ...... তারিখ থেকে এখানে (দেশের নাম) কাজ করে আসছি, আমার ভিসার মেয়াদ আগামি ......... তারিখ পর্যন্ত। আমার পাসপোর্টের মেয়াদ আগামি ............ তারিখে শেষ হয়ে যাবে এমতবস্থায় জরুরি ভিত্তিতে আমার পাসপোর্টটি নবায়ন করা প্রয়োজন।

অতএব, জনাবের নিকট আকুল আবেদন, আমার পাসপোর্টটি নবায়ন করে দিতে জনাবের মর্জি হয়।

বিনীত নিবেদক,

       (স্বাক্ষর)
(মোহাম্মদ...........)
পাসপোর্ট নং........
ঠিকানা............... 

Passport renewal

৪। পাসপোর্ট এর ফটোকপি সহ, উপরোক্ত আবেদন পত্র, পাসপোর্ট সাইজের ছবি এবং ইউরোপের জন্য ৭৫ ইউরো বা  অন্যান্য দেশের ক্ষেত্রে প্রয়োজনীয় ফি  সাথে নিয়ে সরাসরি দূতাবাসে চলে যাবেন।
৫। উপরের সব কিছু ঠিক থাকলে আপনাকে ৭৫ ইউরো পে করে রিসিত নিয়ে ফিঙ্গারপ্রিন্ট এর জন্য অপেক্ষা করতে হবে।
৬। ফিঙ্গার প্রিন্ট ও ছবি সহ সকল কাজ হয়ে যাওয়ার পর তথা আপনার ফাইল জমা নেওয়ার ৪০ থেকে ৪৫ দিন এর মধ্যে আপনার নতুন পাসপোর্ট ডেলিভারি আনতে যেতে পারবেন।

No comments:

Post a Comment